মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় সাংবাদিকদের মাঝে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

পরিবেশ রক্ষায় সাংবাদিকদের মাঝে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ

পরিবেশ ও মাটি রক্ষায় পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্য ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাজীপুরের শ্রমিক আব্দুল মালিক। এ লক্ষ্যে তিনি স্থানীয় সাংবাদিকদের মাঝে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ করেছেন।

৯ জুন বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ ব্যাগ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আব্দুল মালিক সাংবাদিকদের হাতে পাটের তৈরি ব্যাগ তুলে দেন এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

আব্দুল মালিক দীর্ঘদিন ধরে পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি পাটের তৈরি কোট, প্যান্ট, পাঞ্জাবি ও টুপি পরে লিফলেট হাতে বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালন করেন। তিনি সাধারণ মানুষকে প্লাস্টিক ও পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগসহ দেশীয় পাটজাত পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে আসছেন।

ব্যাগ বিতরণকালে তিনি বলেন, “প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ ও মাটি রক্ষায় পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পাট বাংলাদেশের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাই পাটশিল্পের প্রসার এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার জনপ্রিয় করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ এবং পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জনসাধারণ ও ব্যবসায়ীদের সচেতন করতে তিনি বিভিন্ন দোকানে গিয়ে পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরছেন এবং পরিবেশ রক্ষার স্বার্থে পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন।

Facebook Comments Box

Posted ২:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া