শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে অ্যাডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   128 বার পঠিত

পর্তুগালে অ্যাডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা

প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন হিউম্যান রাইটস এডভোকেট মনজিল মোরসেদ। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ এর পর্তুগাল আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে। এ উপলক্ষে প্রবাসী সংগঠন কাজা দো বাংলাদেশের উদ্যোগে লিসবনে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ২ অক্টোবর মঙ্গলবার রাত ১০টায় রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স।

এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম আহমদ, ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, ডাল্টন জহির, জামিল আকবর শামীম, জামাল আহমদ, শামিম আহমদ ,আশরাফ আহমদসহ প্রবাসী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, অ্যাডভোকেট মনজিল মোরশেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশে জনস্বার্থমূলক মামলা, পরিবেশ রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে নদী, খাল, পাহাড়, বনভূমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় তার নিরলস সংগ্রাম দেশ-বিদেশে প্রশংসিত। প্রবাসীরা আশা প্রকাশ করেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অধিকার রক্ষা ও সমস্যার সমাধানেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

অ্যাডভোকেট মনজিল মোরশেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান এবং বলেন,“প্রবাসীরা দেশের রেমিট্যান্স নির্ভর অর্থনীতিকে সচল রাখছেন। দেশের বাইরে থেকেও তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

”তিনি আরও যোগ করেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানকে রাষ্ট্রকে মূল্যায়ন করতে হবে এবং প্রবাসীদের সমস্যাগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।অনুষ্ঠান শেষে কাজা দো বাংলাদেশ ও উপস্থিত প্রবাসীরা একযোগে প্রবাসী সমাজকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া