জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 192 বার পঠিত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে উপ সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা গ্রহণ, অবাঞ্ছিত কর্মকর্তার আত্মীকরণের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের মতো গাজীপুরে মানববন্ধন করেছেন এলজিইডি চাকরি প্রত্যাশীরা। আজ ২৯ জুলাই মঙ্গলবার সকালে ডুয়েট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে রাসেল রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন-হৃদয় সাহা, রানা মিয়া, আমিরুল ইসলাম, নূর সাঈদ।
বক্তারা বলেন, গত ২০২৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘উপ-সহকারী প্রকৌশলী’ পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ২ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়নি। এ অবস্থায় ভুক্তভোগী শত শত চাকরিপ্রত্যাশীরা প্রায় ৫০ বারের বেশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করে হতাশ হয়ে ফিরে এসেছেন। এখন দ্রুত সময়ে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা গ্রহণসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আগামী ৬ আগস্ট এলজিইডি ব্লকেট ঘোষণা দেন বক্তারা।
Posted ৮:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah