জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | প্রিন্ট | 76 বার পঠিত
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাজিম খলিফা ও তার বাবাসহ একাধিক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাষ্টার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাজিম খলিফা ও তার বাবা সহ কয়েকজনকে মাদকদ্রব্য ও বিক্রির সরঞ্জামসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিম খলিফা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে স্থানীয়দের একাধিক অভিযোগ ছিল। পুলিশের এই অভিযানে এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা প্রশাসনের কাছে মাদকমুক্ত এলাকা গড়তে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Posted ৪:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah