মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   121 বার পঠিত

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। আজ ১৩ অক্টােবর রোববার বিকালে পৌরশহরের রাধামাধব আখড়া থেকে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে প্রতিমা নিয়ে বের হন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাক ঢোল বাদ্যের তালে দেবী দূর্গাকে নিয়ে বড় বাজার তিতাস নদীর দশমী ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে বিসর্জনের জন্য পৌর শহরের আরো কয়েটি মন্ডপের প্রতিমা নিয়ে আসে মন্দির সংশ্লিষ্টরা। পরে একে একে প্রতিমাগুলো তিতাস নদীতে বিসর্জন দেওয়া হয়। এসময় হিন্দু সম্প্রদায়ের নারীরা উলু ধ্বনির মাধ্যমে দেবী দূর্গাকে বিদায় জানায়। উপস্থিত নারী-পুরুষসহ নানা বয়সের সনাতন ধর্মের লোকজন রীতি অনুযায়ী আচার অনুষ্ঠান করেন। এছাড়াও একই সময়ে উপজেলার অন্যান্য মন্দিরের প্রতিমা নিজ নিজ এলাকায় বিসর্জন দেওয়া হয়। এর আগে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ আখাউড়ায় রাধামাধনব আখড়ার পুজা মন্ডপে আসেন এবং হিন্দু সম্প্রদায়ের পুজা সম্পর্কিত বিষয়ে খোঁজ খবর নেন। প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত দশমী ঘাটে উপস্থিত ছিলেন।

রাধামাধব আখড়া মন্দিরের নির্বাহী সভাপতি চন্দন কুমার ঘোষ বলেন, এবছর আমরা অত্যন্ত আনন্দের সাথে দুর্গাপুজা উদযাপন করেছি। স্মরণকালের মধ্যে এবছর সর্বোচ্চ নিরাপত্তা বোধ করেছি। যা গত ৫৩ বছর আমরা এই নিরাপত্তা আমরা দেখিনি। বিশেষ করে সেনাবাহিনী, বিজিবির ভূমিকা ছিল অনস্বীকার্য। আখাউড়া সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে। মন্দিরের পাশেই মাদরাসা, শ্মশানের সাথেই কবরস্থান। আইনশৃঙ্খলাবাহিনীর সার্বক্ষনিক সহযোগিতা পেয়েছি। এছাড়াও রাজনৈতিক দলের নেতবৃন্দও আমাদেরকে সহযোগিতা করেছে। ছাত্র প্রতিনিধিরা খোঁজ খবর নিয়েছে। আখাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক বিশ^জিৎ পাল বাবু বলেন, প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে আনন্দমুখর পরিবেশে পুজা উদযাপন করতে পেরেছি। এজন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।

(২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, বিজিবির ১০ প্লাটুন সদস্য ৫ অক্টোবর থেকে মোতায়েন ছিল। দিন রাত ২৪ ঘন্টা পুজা মন্ডপে বিজিবির টহল দিয়েছে। বর্তমান সরকারের নির্দেশনায় বিজিবি দেশের স্বার্থে যে কোন দায়িত্ব সর্বাধিক গুরুত্ব দিয়ে পালন করে আসছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবের টহলসহ সর্বোচ্চ নিরাপত্তা বলয় ছিল। হিন্দু সম্প্রদায় উৎসব মুখর পরিবেশে দুর্গাপুজা পালন করতে পেরেছে। ভবিষ্যতেও দেশের যে কোন প্রয়োজনে বিজিবি অর্পিত দায়িত্ব পালন করবে।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ২৫ বিজিবির উপ অধিনায়ক মেজর মঈন, সহকারি পরিচালক নুরুল হুদা, উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক দীপক ঘোষ, রাধামাধব আখড়া মন্দিরের সাধারণ সম্পাদক অলক চক্রবর্তীসহ অন্যরা।

Facebook Comments Box

Posted ২:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া