বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ফসলি জমির মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ১৯ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আলমপুর ও রাজনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম সরওয়ার। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আলমপুর ও রাজনগর এলাকায় ফসলি জমি থেকে মাটি কেটে করা হচ্ছে। খবর পেয়ে দুুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তৌহিদ আলম (৩৪) ও রিশাদ আলম চৌধুরী (২১)কে আটক করেন। এ সময় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর অধীনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সরওয়ার বলেন, ফসলি জমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষার জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ভাবেই জমির উর্বর মাটি কাটার অনুমতি দেওয়া হবেনা। ফসলি জমির মাটি কাটায় ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এতে জমির মালিক ও কৃষকেরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হন।

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া