বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পেজের মাধ্যমে ট্রেনেই হাত কেটে ফেলা যাত্রী সেবা পেলেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   117 বার পঠিত

ফেসবুক পেজের মাধ্যমে ট্রেনেই হাত কেটে ফেলা যাত্রী সেবা পেলেন

সংগৃহীত ছবি

ঢাকা-নোয়াখালী পথে চলাচলকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে হাত কেটে ফেলা ওই যাত্রী ট্রেনেই সেবা পেয়েছেন। উপকূল এক্সপ্রেস ট্রেনের ফেসবুক পেজের তৎপরতার ওই যাত্রী প্রাথমিক চিকিৎসা সেবা পান।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৩ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি নরসিংদী পার হওয়ার সময় সিটের পাশের জানালা খুলতে গিয়ে হাতে আঘাত পান কসবার এক প্রবীণ ব্যক্তি। এ সময় রনি ভূঁইয়া নামে এক যাত্রী বিষয়টি উপকূল এক্সপ্রেস ট্রেনকে ঘিরে বেসরকারিভাবে গড়ে উঠা ফেসবুক পেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। সাথে সাথে মহিউদ্দিন রাফি নামে এক স্টুয়ার্ড ফাস্ট এইড বক্স নিয়ে এসে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।

উপকূল পেজের এডমিন মো. মঈন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই পেজের মাধ্যমে ট্রেনের অবস্থান সম্পর্কিত সেবাসহ যাত্রীদেরকে নানানভাবে সহযোগিতা করা হয়। উপকূল এক্সপ্রেসে কর্মরতরাসহ সাধারণ যাত্রীরাও এ কাজে সহায়তা করেন।

Facebook Comments Box

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া