সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাডুবি, উদ্ধার ১৩ জেলে; নিখোঁজ ১

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাডুবি, উদ্ধার ১৩ জেলে; নিখোঁজ ১

কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘দেলোয়ার’ নামে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১৪ জন মাঝি-মাল্লার মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ফোরকান নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরুংয়ের অলিপাড়া এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় নৌকাটি। পরদিন ২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সাগরে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

পরে সাগরে থাকা অন্য একটি মাছ ধরার নৌকার সহায়তায় ১৩ জন মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া জেলেরা কুতুবদিয়ার গুন্নু বদ্দারের নৌকায় অবস্থান করছেন। তবে ফোরকান এখনো নিখোঁজ রয়েছেন। তার বাড়ি সতর উদ্দিন এলাকায় বলে জানা গেছে।

নৌকার মালিক কলিম উল্লাহ জানান, তার নৌকাটি সাগরে ডুবে গেছে। অন্য একটি নৌকার সহায়তায় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে সাগরে খোঁজ চলছে।

Facebook Comments Box

Posted ৯:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া