রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বরাদ্দপ্রাপ্ত সরকারি বাসার দখল দশ দিনের মধ্যে গ্রহণ করতে হবে

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   124 বার পঠিত

বরাদ্দপ্রাপ্ত সরকারি বাসার দখল দশ দিনের মধ্যে গ্রহণ করতে হবে

ঢাকা শহরে কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণের অনুকূলে সরকারি আবাসন পরিদপ্তর, ঢাকা এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শ্রেণির সরকারি বাসা/বাড়ি কতিপয় শর্ত সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী বাসা খালি হওয়ার ১০ দিনের মধ্যে বাসার দখল গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনেক সময় বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছু বরাদ্দগ্রহীতা বাসা খালি থাকা সত্ত্বেও বাসার দখলতার গ্রহণ করেন না। এছাড়া, অনেকে বাসাটি খালি থাকা সত্ত্বেও বাসার দখল গ্রহণ না করে দীর্ঘদিন পর বরাদ্দকৃত বাসাটির পরিবর্তে অন্য একটি বাসা বাদের জন্য আবেদন করেন কিংবা বাসাটির বরাদ্দ বাতিলের আবেদন করেন।

এতে বাসাটি দীর্ঘদিন খালি থাকার কারণে একদিকে যেমন সরকার রাজস্ব আহরণ হতে বঞ্চিত হচ্ছে, অপরদিকে বাসার দখল ধরে রাখার কারণে অন্যদের বাসা বরাদ দেয়া সম্ভব হচ্ছে না।

সরকারি আবাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাসা/বাড়ির বরাদ্দ প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ যাতে বরাদ্দ পাওয়ার পর বরাদ্দ পত্রের শর্ত মোতাবেক বাসা খালি হওয়ার ১০ (দশ) দিনের মধ্যে দখলভার গ্রহণ কিংবা দখলভার গ্রহণে ইচ্ছুক না হলে তা দ্রুততার সাথে আবাসন পরিদপ্তরকে অবহিত করতে হবে।

Facebook Comments Box

Posted ৩:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া