নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 142 বার পঠিত
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠিত হয়েছে। আজ ২৬ অক্টোবর শনিবার জেলা কালেক্টরেট কর্মচারি ক্যান্টিনে এই কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল লতিফ। বক্তব্য রাখেন, শুধাংসু সূত্রধর, পল্লব কুমার চক্রবর্তী, আবু বক্কর সিদ্দিক, শাহাজাদা খান, তাসলিমা আক্তার, শিরিনা আক্তার প্রমুখ। সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এমএম জাকারিয়া আহমেদকে সভাপতি ও মো. রুবেল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
Posted ২:২০ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah