শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা!

আরিফুর রহমান   |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   209 বার পঠিত

বিজয়নগরে নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা!

গত সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যম এবং অনলাইনে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের তথ্য বলছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে এক নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে ওই নারী একটি বাড়িতে গিয়ে সাহায্য চায়। সংবাদে উল্লেখ করা হয়েছে, সাহায্য চাওয়ার পর কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। আর এই অপরাধে ৪৫ বছর বয়সী আমেনা বেগম নামের ওই নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত ভিক্ষুক আমেনা বেগম কিশোরগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা ছিলেন। উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে এই হত্যাকান্ডটি ঘটে। এ ঘটনায় হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি শহিদুল হক মিয়ার ছেলে মানিক মিয়া।

মহিলা ভিক্ষুক হত্যা! বিষয়টি এর আগে তেমন একটা শোনা গিয়েছিলো কি না ঠিক জানা নেই।
বিষয়টি খুবই দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে অপরাধ প্রমাণিত হলে এর কঠোর শাস্তির দাবি জানাই।

আমাদের সমাজের একটা অতি নগণ্য অংশ ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। গ্রামের চেয়ে শহরে এই সংখ্যা অনেকটাই বেশী। একজন মানুষ সাহায্য চাইতেই পারে। আবার সাহায্য দাতারও সাহায্য না দেবার বিষয় আছে। তবে বাড়াবাড়িটা সমীচিন নয়। আর বাড়াবাড়িরও একটা সীমানা থাকা দরকার। তাই বলে দা দিয়ে আঘাত! এবং ফলশ্রুতিতে অবধারিত মৃত্যু! এটা অবশ্যই জঘণ্য অপরাধ, এটা কাম্য নয়।

আজকাল আমাদের চারপাশে অসহিষ্ণুতার বিষয় গুলো সবচেয়ে বেশী প্রতিফলিত হচ্ছে। আমরা কাউকে মানতে পারি না। কেউ আমাকে বিরক্ত করতে পারবে না। অথচ আমার যা ইচ্ছা আমি তাই করবো। বিষয়টা এমন এক পর্যায়ে চলে গেছে যে, এখানে অনেক মানুষ কী করছে, কেনো করছে, কীভাবে করা উচিৎ আর কীভাবে করছে, বিষয় গুলো মাথায় রাখছে না। মনে হচ্ছে নিজের ইচ্ছাটাকে সবার আগে জয়ের তালিকায় নাম লিখাতে হবে।

আর এ কারণেই এই ধরণের অপরাধ সংঘটিত হচ্ছে, যা আমরা ইতিপূর্বে আর কখনোই দেখিনি বা শুনিনি।

অর্থাৎ তুচ্ছ বিষয়কে বড় করার প্রবণতা যেনো না বাড়ে। সেদিকে আমাদের নজর দেওয়া জরুরী। কারণ খবরের কাগজে প্রায়শই দেখা যায় তুচ্ছ ঘটনার জের ধরে খুন, মারামারি হানাহানির মতো ঘটনা ঘটে।

মানুষকে মানবিক হতে হবে। মানুষকে মানুষের আচরণ করতে হবে, এটাই এখন সময়ের দাবি।

Facebook Comments Box

Posted ৩:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পবিত্র আশুরা
(671 বার পঠিত)
স্বাগত ২০২৬
(558 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া