শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   86 বার পঠিত

বিজয়নগরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বজ্রাঘাতে আব্দুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামের শিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের সীমনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে প্রায় ৪ মাস আগে দেশে ফেরেন। তিনি স্থানীয় বাসিন্দা হেবজু মিয়ার বড় ছেলে।

প্রত্যক্ষদর্শী প্রফেসর আলী আজম মীর জানান, হঠাৎ আকাশ কালো মেঘে ঢাকা দেয় এবং প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। আব্দুর রহমান সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নেন এবং বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আক্তার খান জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে আব্দুর রহমান পাশের একটি চায়ের দোকানে চা পান করছিলেন। ঝড় থামার পর এলাকাবাসী জানতে পারেন তার মৃত্যু হয়েছে।

বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ৫:৪৯ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া