সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

বিজয়নগরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান

বিজয়নগরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। আজ ২৫ এপ্রিল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা পরিষদ মাঠে ঢাকাস্থ বিজয়নগর উপজেলা সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, কঠোর পরিশ্রম আর চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সফলতা আসবে। চাকরি কোনো তদবিরে হয় না। মেধাই হলো তোমার প্রকৃত তদবির, প্রচেষ্টা আর মেধার বিকাশেই তোমার সফলতা আসবে। প্রান্তিক পর্যায়ে পড়াশোনা করেও উচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব। মেধার মূল্যায়ন সব জায়গায় আছে।

তিনি আরো বলেন, বিজয়নগরে সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। মাদক থেকে সতর্ক থাকতে হবে। মাদক থেকে সবাইকে বিরত রাখতে কার্যকর ভূমিকা রাখবে। যারা জিপিএ-৫ পেয়েছ, তাদের সামনের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

সমিতিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে ফজলুল হক, ডা. আজাদ, অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে বিজয়নগর উপজেলার দুইটি কলেজ ও একটি ভোকেশনাল প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ের ১৪টি প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া