রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাটির নিচে লুকানো সাড়ে ৯ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ২০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   43 বার পঠিত

মাটির নিচে লুকানো সাড়ে ৯ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে মাটির নিচে লুকিয়ে রাখা প্রায় সাড়ে ৯ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি ও সানগ্লাস।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে সরাইল উপজেলার কালিকচ্ছে অবস্থিত বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি দল কামালমোড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি জঙ্গলের ভেতরে মাটির নিচে লুকানো অবস্থায় ৯ হাজার ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ১৩ হাজার ৬২৮ পিস সানগ্লাস এবং ৩৪৩টি শাড়ি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা। অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ বলেন, চোরাকারবারিরা কৌশল বদলালেও গোয়েন্দা নজরদারি জোরদারের ফলে নিয়মিতই এসব পণ্য আটক করা সম্ভব হচ্ছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া