রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক তিনটি অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে বিজিবির সাবেক সদস্য বলে দাবি করেছেন।

পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ আল ফয়সাল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বহন করা একটি লাগেজ তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা এলাকার মিজানুর রহমানের ছেলে।

আটক ফয়সাল দাবি করেন, তিনি বিজিবিতে ছয় বছর চাকরি করেছেন এবং অন্য এক ব্যক্তি তাকে লাগেজটি পৌঁছে দিতে দিয়েছিল। তবে লাগেজের ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না বলে দাবি করেন। যদিও তিনি কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি।

স্থানীয় বিজিবি সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল ফয়সাল বিজিবিতে কর্মরত ছিলেন। ২০২৪ সালে দুই মাসের ছুটিতে বাড়িতে আসার পর তিনি আর কর্মস্থলে যোগ দেননি।

অন্যদিকে, একই দিন দুপুরে কসবা পৌর শহরের টি. আলী বাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে শরীরে বিশেষ কায়দায় লুকানো চার কেজি গাঁজাসহ মুরাদ মিয়া (৪৫) ও হেলাল মিয়া (৪৩) নামে দুজনকে আটক করা হয়। তারা নরসিংদীর চম্পকনগর এলাকার বাসিন্দা।

এছাড়া কুটি জাজিয়ারা এলাকায় ওয়াসিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ডিমের খাঁচার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আরও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, পৃথক তিনটি অভিযানে মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:২২ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া