সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে রাতের আঁধারে সড়কের পাশের গাছ চুরি

সাহাদুল ইসলাম :   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

বিজয়নগরে রাতের আঁধারে সড়কের পাশের গাছ চুরি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রাতের আঁধারে সড়কের পাশের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে এলাকার সামাজিক বনায়ন প্রকল্পটি হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০–১১ অর্থবছরে সিঙ্গার বিল থেকে হরষপুর সড়কের চতুরপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ থেকে রুপা জামে মসজিদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় সড়কের দুপাশে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গাছ লাগানো হয়। এসব গাছ সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।

কিন্তু সম্প্রতি রাতের বেলায় একের পর এক গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা—এমন অভিযোগ করছেন স্থানীয়রা। এতে দ্রুত কমে যাচ্ছে গাছের সংখ্যা এবং পুরো বনায়ন প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতি মো. আশরাফুল হক চৌধুরী লিংকন বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ ছাড়া এ বন রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ৫:১১ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া