শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে বাবার হাতে ছেলে খুন! নেপথ্যে মাদক

আরিফুর রহমান   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   218 বার পঠিত

বিজয়নগরে বাবার হাতে ছেলে খুন! নেপথ্যে মাদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বাবার হাতে এনায়েতুল (২৪) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। গত রোববার মধ্যরাতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের বাবা জয়নাল আবেদীনকে আটক করেছে পুলিশ।

ইউপি সদস্য ইসহাক মোল্লার বরাত দিয়ে প্রকাশিত সংবাদ থেকে গণমাধ্যম জানায়, এনায়েতুল মাদকাসক্ত ছিল। সে মাদকের টাকার জন্যে পরিবারে চাপ দিয়ে অশান্তি তৈরি করতো অহরহ। টাকা না পেলে চুরিও করতো। এই অবস্থায় তার বাবা তাকে বিদেশ পাঠায়। এটাই স্বাভাবিক যে তিনি পিতা হিসেবে ছেলেকে পরিবর্তন করে ভালো করার চেষ্টা করেছেন। কিন্তু মাদকাসক্ত সন্তান বিদেশে গিয়েও সে থাকেনি। দেশে ফিরে চলে আসে। আবারও নেশার টাকার জন্যে উৎপাত শুরু করে।

সংবাদে উল্লেখ করা হয়, এই নেশার টাকা নিয়ে পরিবারে অশান্তি চলছিল। রোববার রাতে এনায়েত ঘরে নেশার টাকার জন্যে ঝগড়া করে। এ সময় পিতা পুত্রের মধ্যে বাকবিতণ্ডা হলে এরই একপর্যায়ে এনায়েতের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত দুইটার দিকে মারা যায়।

এখন কথা হলো, মাদকের ছোবলে যা হলো- তা যদি বিশ্লেষণ করা হয়. তাহলে আমরা দেখতে পাই, ওই পরিবারটি প্রথমত হারিয়েছে তাদের সন্তানকে। যদি অভিযোগ আদালতে প্রমাণিত হয় তাহলে হারাবে কর্তাকে।

এই সমাজে এমন ঘটনার পুণরাবৃত্তি না ঘটুক এটাই আমাদের কামনা। তবে মাদকের ছড়াছড়ি, মাদকের সহজলভ্যাকে বিলুপ্ত করতে হবে। মাদক মানুষের জীবনে ব্যক্তি পরিবার ও সমাজের ক্ষতি ছাড়া কোনো উন্নতি বয়ে আনতে পারে না-এটাই সত্যি। কাজেই মাদকের বিরোদ্ধে আমাদের অবস্থান আরো কঠোর হোক। এটাই প্রত্যাশা।

Facebook Comments Box

Posted ৩:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পবিত্র আশুরা
(450 বার পঠিত)
স্বাগত ২০২৬
(387 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া