রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে নিষিদ্ধ সিগারেট ও ক্রিম

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে নিষিদ্ধ সিগারেট ও ক্রিম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। দুই যাত্রী সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি থেকে আসা।

তারা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার নূর নবী এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মো. মিজানুর রহমান।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৫০-এ তারা চট্টগ্রামে আসেন আজ ২৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে। তাদের ব্যাগেজ স্ক্যানিংয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এসব পণ্যের অস্তিত্ব ধরা পড়ে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, প্লাটিনাম ব্র্যান্ডের ১৯০ কার্টন বিদেশি সিগারেট এবং পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ ৯২০ পিস ‘ডিউ ক্রিম’ দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।

তথ্যটি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, দুই যাত্রীদের পাসপোর্ট নথিভুক্ত করে সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিতভাবে স্ক্যানিং, গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে। এই ধরনের চোরাচালান রোধে কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ভবিষ্যতে আরও বাড়ানো হবে।

Facebook Comments Box

Posted ৩:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া