সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 311 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ‘একুশ বাঁচে অবিরত’ শীর্ষক শিরোনামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে তিতাস আবৃত্তি সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বরে এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সংগঠনের অভিভাবক সদস্য এস সি তাপসী রায়ের সভাপতিত্বে ও অন্যতম সংগঠক আনিসুর রহমানের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাস।
একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী উত্তম কুমার দাস, সুজন সরকার, রেজা এ রাব্বি, আনিসুর রহমান, ফারদিয়া আশরাফি নাওমী, তাসফিয়া ইসলাম প্রমি, ফাহিমা সুলতানা, আকলিমা আকতার,সালমানুর রহমান দুর্জয়, অর্পা মিত্র ভৌমিক, আপন বিশ্বাস, ফারিহা আফরোজ জেসি,অর্পণ মিত্র ভৌমিক, ঝুম বিশ্বাস, সাবিহা বিনতে শামীম, সামিহা বিনতে শামীম।
একক আবৃত্তি পরিবেশন শেষে ভারতের ত্রিপুরা রাজ্যের কবি অনিল সরকারের লেখা কবিতা ‘একুশ বাঁচে অবিরত’ এর আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাস বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে প্রতিবছর কবিতায় ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাই। যে ভাষার জন্য বাঙালির সন্তানেরা রক্ত দিয়েছে, সেই বাংলা ভাষার প্রমিত চর্চা করতেই তিতাস আবৃত্তি সংগঠনের কাজ করে যাচ্ছে।
আর সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার বলেন, মহান ভাষা আন্দোলন, একুশে ফেব্রুয়ারি, বাংলা ভাষার মাহাত্ম্য নিয়ে অসংখ্য কবিতা রচিত হয়েছে। তিতাস আবৃত্তি সংগঠন সেই কবিতাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে নানান আয়োজন করে আসছে। একুশের আবৃত্তি এমন একটি আয়োজন।
Posted ৪:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah