বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার উদ্যোগে আজ ২৯ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় লাল পতাকা সহকারে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অসিত পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, জেলা কৃষক সমিতির সভাপতি কমরেড এম এ রকিব, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড এডভোকেট অসিমত কুমার বর্দ্ধন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান ও শ্রমিক নেতা কাজী ফেরদৌস রহমান প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪টি সদস্য রাষ্ট্রই স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধ বিরতি ঘোষণা দিয়েছে। শুধু সাম্রাজ্যবাদি মার্কিন যুক্তরাষ্ট্রই ভেটো দিয়ে যুদ্ধ বিরতির বিপক্ষে নির্লজ্জভাবে অবস্থান নিয়েছে। নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্রের মতামত, আন্তর্জাতিক রীতিনীতি চরমভাবে উপেক্ষা করে মার্কিনীদের এই ভেটো প্রয়োগ তাদের সাম্রাজ্যবাদি এবং জাগরণবাদী অবস্থান লগ্নভাবে বিশ্ববাসির সামনে আবারো প্রকাশিত হয়েছে। এই ভোটার মাধ্যমে মার্কিন প্রশাসন আবারও প্রমাণ করল তারা মধ্যপ্রাচ্যেসহ সারা পৃথিবীতে শান্তি চায়না, যুদ্ধ চায়।

নেতৃবৃন্দ বলেন, মার্কিনীদের এই ভেটো প্রয়োগ ইসরাইলীদের প্যালেস্টাইনে গণহত্যাকে সমর্থন করেছে। আমরা অনতিবিলম্বে প্যালস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং প্যালেস্টাইনে নিঃশর্তভাবে যুদ্ধ বিরতি ঘোষণা চায়।

Facebook Comments Box

Posted ২:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া