শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে জেলা বিএনপি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   292 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে জেলা বিএনপি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। কর্মসূচি উপলক্ষে ১৮ জুলাই শুক্রবার বিকেল ৬টার দিকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ শেষে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে একটি মৌন মিছিল বের করে। মিছিলটি পাওয়ার হাউজ রোড, কান্দিপাড়া মোড়, টি.এ. রোড, মুক্তমঞ্চ সড়ক, পুরাতন কাচারি মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি মমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করা হয়েছে। কারণ ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থানে ভোটারবিহীন নির্বাচন, সন্ত্রাস ও চাঁদাবাজসহ সকল অপকর্মের বিরুদ্ধে গণ আন্দোলনের চেতনাকে ভুলে গেলে চলবে না। সেই চেতনাকে সামনে রেখে এই দেশের জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া