বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর পেট থেকে ১৫ কেজির টিউমার অপসারণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   193 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর পেট থেকে ১৫ কেজির টিউমার অপসারণ

ফাতেমা বেগম নামে ১৪ বছরের এক কিশোরীর অপারেশনের মাধ্যমে ১৫ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। গতকাল ২৭ এপ্রিল রবিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করেন চিকিৎসকরা।

ফাতেমা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী।

জানা গেছে, ফাতেমা বেগম অনেক দিন ধরে পেটে টিউমার নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসক ফাতেমা বেগমকে ঢাকায় গিয়ে অপারেশন করাতে পরামর্শ দেন। কিন্তু ফাতেমার পরিবার গরিব হওয়ায় ঢাকা যেতে রাজি হয়নি। পরে ফাতেমা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি হয়। রবিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গাইনী কনসালটেন্ট ডা. শরিফ মাসুমা ইসমত, ডা. জাকিয়া সুলতানা রুনা, সার্জারি কনসালটেন্ট ডা. আজহারুর রহমান তুহিন নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ১৫ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করেন। গাইনী কনসালটেন্ট শরিফ মাসুমা ইসমত বলেন, ফাতেমার পেটের টিউমারটি ছিল বিরল ও বিপজ্জনক। সময় মতো অস্ত্রোপচার না করলে তার প্রাণনাশের আশঙ্কা ছিল। অত্যন্ত সতর্কতার সাথে টিউমারটি অপসারণ করা হয়েছে। সে এখন সুস্থ আছে।

Facebook Comments Box

Posted ৫:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া