সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 50 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ও প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ জুলাই বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ব্রাহ্মণবাড়িয়া সদর।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবু সাঈদ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো: ইশতিয়াক ভুইঁয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল মাহমুদ,সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, এবং উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া খাতুন।
এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী শিক্ষা অফিসার শিল্পী কর। পরে প্রধান অতিথির জেলা প্রশাসক মোঃ আবুসাইদ বিভিন্ন রকমের গাছের চারা রোপন করেন।
Posted ২:১০ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah