শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদ দিবস পালিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   57 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদ দিবস পালিত

শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর আধুনিক সুপার মার্কেট প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

আলোচনা সভায় শহীদ হোসাইনের মা আবেগঘন বক্তব্যে বলেন, “আমার ছেলের হত্যার বিচার এখনো হয়নি। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, সরকার সবসময় শহীদ পরিবারের পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা এনসিপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা নিয়াজুল করীমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া