নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা থেকে লুট হওয়া একটি বিদেশি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর সড়কের শিমরাইলকান্দি এলাকা থেকে এই অস্ত্রটি উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সদর মডেল থানার এসআই রেজাউল করিম ও এসআই নেয়ামত উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে রাতে শিমরাইলকান্দি এলাকা থেকে বিদেশি রিভলবারটি উদ্ধার করে। রিভলবারটি গত ৫ আগস্ট সদর থানা থেকে লুট হয়।
Posted ৩:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah