সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   196 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় প্রধান অতিথি হিসেবে তথ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে ও সনাক সদস্য মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল মতিন, সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আবদুল কাইয়ুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সুশান্ত সাহা ও জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

বক্তব্য রাখেন টিআইবির চট্টগ্রাম বিভাগের ক্লাষ্টার কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন, সনাক, ব্রাহ্মণবাড়িয়ার সহ সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ও ইয়েস গ্রুপ দলনেতা রিফাত আল হাসান। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় আয়োজিত তথ্যমেলায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, সরকারি পরিষেবা বিষয়ক সংলাপ, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন সরকারী দপ্তরের ৩০টি ষ্টল স্থান পায়।

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া