সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা ক্লাব বিশ্বকাপ: রেফারিদের শরীরে বসছে ক্যামেরা

আরিফুর রহমান আরিফ   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   158 বার পঠিত

ফিফা ক্লাব বিশ্বকাপ: রেফারিদের শরীরে বসছে ক্যামেরা

আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপকে ঘিরে এক অনন্য সিদ্ধান্ত নিয়েছে ফিফা। গতকাল সোমবার সংস্থাটি ১১৭ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে এবং ঘোষণা দিয়েছে, এবারের টুর্ণামেন্টে রেফারিদের শরীরে থাকবে বডি ক্যামেরা।

প্রথমবারের মতো রেফারির চোখে খেলার ছবি দেখতে পারবে দর্শকরা। শুধু তাই নয়, গোলরক্ষক যদি বল হাতে আট সেকেন্ডের বেশি সময় রাখে, তবে প্রতিপক্ষকে দেওয়া হবে কর্ণার কিক—আগের মতো আর নয় ইনডিরেক্ট ফ্রি কিক।

১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নতুন রূপের ক্লাব বিশ্বকাপ, যেখানে অংশ নেবে ৩২টি দল।

ফিফার রেফারিস কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনা বলেন, ‘আমরা মনে করি এটা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। রেফারির চোখ দিয়ে খেলার চিত্র দেখতে পাওয়া ফুটবলে এক নতুন মাত্রা যোগ করবে।’

তিনি আরো বলেন, ‘এটি কোচিংয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ। রেফারি কী দেখেছে সেটা বিশ্লেষণের জন্য এই ক্যামেরা কাজে লাগবে।’

মোট ৪১টি দেশের থেকে নির্বাচিত হয়েছে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল।

টুর্ণামেন্ট নিয়ে কোলিনা বলেন, ‘এটা প্রথমবারের মতো এত বড় পরিসরের ক্লাব বিশ্বকাপ। নির্বাচিত রেফারিরা এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে গর্বিত। আমরা আগের টুর্নামেন্টে উচ্চমানের রেফারিং পেয়েছি, এবারও সেই মান ধরে রাখতে কঠোর পরিশ্রম করছি।’

Facebook Comments Box

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া