সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করতে যা করবেন

আরিফুর রহমান আরিফ   |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   229 বার পঠিত

গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করতে যা করবেন

অন্যতম জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। প্রায় ২ বিলিয়ন মানুষ প্রতিদিন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, কাছাকাছি স্থান খুঁজে বের করার জন্য এবং ভ্রমণ পরিকল্পনা করতে এই অ্যাপটি ব্যবহার করেন।

আপনি চাইলে আপনার বাড়ির লোকেশন গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন। শুধু বাড়ি নয়, আপনার দোকান কিংবা প্রতিষ্ঠানের লোকেশন গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন। এতে কাউকে রাস্তা একে আপনার বাড়ি চেনাতে হবে না।

গুগলেই তিনি লোকেশন দেখে নিতে পারবেন। দেখে নিন কীভাবে করবেন-

গুগল ম্যাপ অ্যাপটি আপনার মোবাইল ফোনে সাইন ইন করুন। কন্ট্রিবিউশন অপশন থেকে মিসিং প্লেস অপশনটিতে ক্লিক করুন। এরপর উপরের নামের ঘরে বাড়ির যে স্থানটি যুক্ত করতে চান, সেই নামটি দিন। এরপর চাইলে বাড়ির ছবি যুক্ত করতে পারেন।

প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট করুন। লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেওয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও ২৪ ঘণ্টার আগেই অ্যাড্রেসটি গুগল ম্যাপে যুক্ত হয়ে যাবে।

Facebook Comments Box

Posted ৭:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া