সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজসেবা অধিদপ্তরের সেমিনার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে সমাজসেবা অধিদপ্তরের সেমিনার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সামাজিক দায়বদ্ধতা এবং সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

সেমিনারে প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা, মর্যাদা, স্বাস্থ্যসেবা, পারিবারিক যত্ন এবং তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রবীণদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পরিবারের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সেমিনারে সরকারি কর্মকর্তা, সমাজসেবী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box

Posted ২:৪০ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া