মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   83 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের শহীদ ডা. মিলন হল কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক চিকিৎসক রতন কুমার ঢালীর সভাপতিত্বে এবং সিভিল সার্জন কার্যালয়ের সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি, ইনসিটু) ডা. মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সুমন ভূইয়া, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও শাহীন ভূঁইয়া, নার্সিং সুপারভাইজার জাকির হোসেন, নাছিমা বেগম, জরুরি বিভাগের ইনচার্জ মো. সাদেক হোসেন খান, সিনিয়র স্টাফ নার্স আবুল হাসেম, রাশিদা বেগম, তানিয়া বেগম, স্টোরকিপার মো. শরিফুল ইসলাম সবুজ, ওয়ার্ড মাস্টার এনামুল হক, মো. আনোয়ার হোসেনসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে গুরুত্বের সঙ্গে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হচ্ছে। সচেতনতা ও সময়োপযোগী পদক্ষেপ একটি বড় বিপর্যয় থেকে মানুষের জীবন রক্ষা করতে পারে। জলাতঙ্ক একটি মারাত্মক রোগ। এর লক্ষণ প্রকাশ পাওয়ার পর মৃত্যু অবধারিত। তবে রোগটি শতভাগ প্রতিরোধযোগ্য।

বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ লক্ষ্য অর্জনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে দেশব্যাপী ব্যাপক টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। বেওয়ারিশ ও পোষা কুকুরের টিকাদানের হার বৃদ্ধি পাওয়ায় দেশে জলাতঙ্কে মৃত্যুর সংখ্যা আগের তুলনায় অনেক কমেছে।

তবে আমাদের লক্ষ্য ‘শূন্য মৃত্যু’। একটি জীবনও যেন আর জলাতঙ্কের কারণে হারিয়ে না যায়, সেটিই আমাদের অঙ্গীকার।

Facebook Comments Box

Posted ১:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া