মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদা ধর্ষণ-হত্যার ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   76 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদা ধর্ষণ-হত্যার ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭ বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার তার চাচা জাহিদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় আন্দিদিল গ্রামবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই, নিহতের মা মনিরা আক্তার, চাচা মো. সজিবসহ অন্যরা।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রী ও ৭ বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন ঘটনা যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়, সে জন্য শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মাহিদা হত্যার ঘটনায় অভিযুক্ত জাহিদুলের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাহিদুল পানি খাওয়ার কথা বলে মাহিদাকে একটি বসতঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া