সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু, ওঝার কাছে নেওয়ায় চিকিৎসায় বিলম্বের অভিযোগ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   54 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু, ওঝার কাছে নেওয়ায় চিকিৎসায় বিলম্বের অভিযোগ

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়বাড়িয়া এলাকায় বিষধর সাপের কামড়ে বাবুনি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে সাপের কামড়ে আহত হওয়ার পর চিকিৎসায় বিলম্ব হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত বাবুনি সোহাগ মিয়ার মেয়ে। তাদের গ্রামের বাড়ি নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে। বর্তমানে পরিবারটি ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়বাড়িয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান, শনিবার দুপুরে বাবুনি ঘরের ভেতরে খেলছিল। এ সময় একটি বিষধর সাপ তার বাম হাতে ছোবল দেয়। ঘটনার পরপরই তাকে হাসপাতালে না নিয়ে প্রথমে একজন ওঝাকে ডাকা হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার (৫ জুলাই) দুপুরে শিশুটির দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশুটির পরিবারের সদস্যরা কুমিল্লা থেকে আরেকজন ওঝাকে নিয়ে আসেন। পরে তিনি বাড়ির ভেতর থেকে তিনটি বিষধর সাপ উদ্ধার করে নিয়ে যান।

চিকিৎসকদের ভাষ্য, সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগ করা হলে শিশুটিকে বাঁচানোর সম্ভাবনা ছিল। কিন্তু প্রথমে ওঝার শরণাপন্ন হওয়ায় চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়, যা মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিষধর সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিষ্পাপ শিশু বাবুনির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। একই সঙ্গে সাপের কামড়ের মতো জরুরি পরিস্থিতিতে কুসংস্কারের আশ্রয় না নিয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া