শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত মহিলা আসনে মিনা বেগম মিনিকে দেখতে চায় তৃণমুল

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   262 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত মহিলা আসনে মিনা বেগম মিনিকে দেখতে চায় তৃণমুল

ভুমিধস বিজয়ের পরে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ ২০ বছর পর বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে সরকার চালাচ্ছেন তিনি। এবার সংরক্ষিত নারী আসন নিয়ে কাজ শুরু করেছেন তারেক রহমান। এই সংরক্ষিত নারী আসনের এমপি হতে চায় অ্যাডভোকেট মীনা বেগম। মিনা বেগম বর্তমানে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত আছেন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সরাসরি ভোটে নির্বাচিত হয় না; সংসদে দলগুলোর আসনসংখ্যার অনুপাতে মনোনয়ন দেওয়া হয়। ফলে দলীয় আস্থা, সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক অবদান মনোনয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির নারী নেত্রীরা। সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সহকারী অ্যার্টনী জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি।

সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট মিনা বেগম মিনি-
সহকারী অ্যাটর্নি জেনারেল মিনা বেগম মিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মেয়ে। মিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের গভঃ মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এ অনার্স এ ভর্তি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি কলেজ কমিটি ছাত্রদলের সহ ছাত্রী বিষয়ক সম্পাদিকা ছিলেন। পরবর্তীতে তিনি এল,এল,বি (অনার্স) এবং এল এল এম (মাষ্টার্স অব ল’) করেন প্রাইম ইউনিভার্সিটি, ঢাকা থেকে।

২০১২ সালে ঢাকা জজ কোর্টে তিনি এনরোল হন। ২০১৭ সালে এনরোল হন হাই কোর্ট এ। অ্যাডভোকেট মিনা বেগম মিনি তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার বহু সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন বিগত দিন গুলোতে। মিনি এর সামাজিক কাজ গুলোর মধ্যে অন্যতম কাজ গুলো হচ্ছে মসজিদ নির্মান এ সহযোগিতা করা, অন্ধদের চলাফেরার জন্য লাঠি প্রদান, দরিদ্র জনগোষ্ঠীকে নিয়মিত সহায়তা করা।

শেখ হাসিনা পতন আন্দোলন করতে গিয়ে মিনি একাধিক মামলার আসামী ও একাধিকবার কারাবরণও করেছিলেন। তিনি রাজপথের সংগ্রাম ও আন্দোলনে বহুবার আহত হয়েছেন। স্বৈরাচার পতনের আন্দোলনেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। রাজপথের প্রতিটি গণআন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। স্বৈরাচার পতনের সংগ্রামে বহুবার আহত হয়েও তিনি রাজপথ ছাড়েননি।

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার বিষয়ে জানতে চাইলে মীনা বেগম মিনি জানান, দলের দুঃসময়ে দলকে ছেড়ে যায়নি, প্রতিটি আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম, আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদিকা। মীনা বেগম মিনি আশা করেন অতীতের রাজপথের আন্দোলন সংগ্রাম এর অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে সংসদে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর অঙ্গীকার আইন শৃঙ্খলার উন্নতি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।

মীনা বেগম মিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের দুঃখ-দুর্দশা ও উন্নয়ন সংকট কাছ থেকে দেখেছি। জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, দলীয় হাইকমান্ড ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক বাস্তবতা ও জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে যোগ্য নেত্রী হিসেবে মীনা বেগম মিনিকেই সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন দেবেন।

পর্যবেক্ষকদের মতে, মীনা বেগম মিনিকে ঘিরে তৃণমূলে যে জনআলোচনা তৈরি হয়েছে, তা আসন্ন সময়ের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, চাঁদাবাজি বা লুটপাটের অভিযোগ নেই। তাই তাকে পরিষ্কার ভাবমূর্তির নেত্রী হিসেবে দেখছেন স্থানীয়রা।

Facebook Comments Box

Posted ৬:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া