মো. বিল্লাল সরকার | রবিবার, ০৪ মে ২০২৫ | প্রিন্ট | 133 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতি দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল ৩ মে শনিবার সকাল ১০টায় সুর সম্রাট দি আলউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির সভাপতি মোঃ মনির হোসেন দেলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, উপদেষ্টা এড. শফিকুল ইসলাম, হাজী মোঃ খলিলুর রহমান, ছৈয়দ নাসির উদ্দিন হায়দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, এ বি এম তৈমুর, শহিদুল ইসলাম, এড. আব্দুল মালেক, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মফিজুল ইসলাম বাবুল, পিপি এড. ফখর উদ্দিন আহম্মেদ খান, কার্যকরী পরিষদের উর্ধ্বতন সহ সভাপতি এড. জহিরুল ইসলাম, সহ সভাপতি এ কে এম রেজাউল করিম ভূইয়া সমরাজ, কাজী ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন বাবুল, সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, আজীবন সদস্য প্রফেসর খালেদ খান, প্রফেসর এ কে এম শিবলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত উপদেষ্টাগণ ও সকলের মতামতের ভিত্তিতে সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার ‘হাসান বি-বাড়িয়া এন্টারপ্রাইজ লিমিটেড’ এর ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ খায়রুল হাসানকে সভাপতি ও মোঃ ছানাউল্লাহ রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বৎসরের জন্য ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির নতুন কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির সভাপতি মোঃ মনির হোসেন দেলোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নবাগত কমিটির নেতৃত্বের সফলতা কামনা করেন। বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি পূর্বের ন্যায় সমিতির সকল কার্যক্রমকে আরো বেগবান করবেন এবং সমিতির কল্যাণে নিবেদিতভাবে কাজ করবেন। সভার শুরুতেই সমিতির সকল প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকপ্রস্তাব গ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন সমিতির শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আহসান কবির জুয়েল।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah