মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আব্দুল মান্নান আহবায়ক : সিরাজুল ইসলাম সিরাজ সদস্য সচিব

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   152 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আহবায়ক ও সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আজ ৪ নভেম্বর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি প্রকাশ করা হয়।

নব-ঘোষিত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

৩২ সদস্য বিশিষ্ট কমিটিতে ৩০ জনকে সদস্য করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, নূরে আলম সিদ্দিকী, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, বেলাল উদ্দিন সরকার তুহিন, আবু শামীম মোঃ আরিফ, মোঃ আসাদুজ্জামান শাহীন, অ্যাডভোকেট এ.কে.এম কামরুজ্জামান মামুন, কাউছার কমিশনার, আলহাজ্ব মোঃ আজিম, মাসুদুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী কানন, মাইনুল হোসেন চপল, এইচ.এম বাশার, শফিকুল ইসলাম, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, আহসান উদ্দিন খান শিপন, তরুন দে, মোঃ আল-আমিন লিটন, মোঃ সালাহ উদ্দিন, তানিম সাহেদ রিপন, আরমান উদ্দিন পলাশ, আলহাজ্ব মোঃ মাহিন, আশরাফুল করিম রিপন, মজিবুর রহমান মন্টু, আবুল কালাম, নাছির আহমেদ, অ্যাডভোকেট জালাল উদ্দিন ও কবীর আহমেদ ভূঁইয়া।

এ ব্যাপারে নব-গঠিত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জেলা বিএনপির ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া