মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া টিএরোড ইলেকট্রিশিয়ান সংগঠনের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   135 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া টিএরোড ইলেকট্রিশিয়ান সংগঠনের সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া টিএরোড ইলেকট্রিশিয়ান সংগঠনের উদ্যোগে আজ ব্রাহ্মণবাড়িয়া রেলগেট সংলগ্ন ফুড গার্ডেনে দ্বি-বার্ষিক আলোচনা সভা ও কমিটি গঠনের লক্ষ্যে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইলেকট্রিশিয়ান ধনু মিয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রিশিয়ান সংগঠনের সাবেক সভাপতি আবু সাঈদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএরোডের বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক কাজল, বিশিষ্ট ব্যবসায়ী মাইনুল ইসলাম, তসলিম খান, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়াউল হক, ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন মলিন মিয়া।শুভেচ্ছা বক্তব্য রাখেন পারটেক্স কোম্পানির ম্যানেজার রুপন মিয়া,পলি কেবল কোম্পানির ম্যানেজার আরিফুল ইসলাম, সুপার সাইন কেবলের ম্যানেজার মাজারুল ইসলাম, বিজলী কেবলের ম্যানেজার বাহার উদ্দিন এছাড়াও বক্তব্য রাখেন রুকনুজ্জামান রতন প্রমুখ। উক্ত সভায় বক্তারা বলেন আমাদের সকলকে ঐক্যবদ্ব থাকতে হবে, ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই মালিকদের কে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার আহবান জানান। আমাদের সকলকে কর্ম ও দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে। সকলের বিপদ-আপদে এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।আমরাই আমাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আমরা একটি স্বাধীন পেশার শ্রমিক তাই আমাদের ঐক্যবদ্ধ ছারা আর কোন পথ নেই।আলোচা শেষে দোয়া পরান জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শিক্ষক আনোয়ার বিন মুসলিম। উক্ত আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া টিএরোড ইলেকট্রিশিান সংগঠন এর কমিটি গঠন করা হয়েছে মলিন মিয়াকে সভাপতি ও জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট।

Facebook Comments Box

Posted ৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া