জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 62 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তা থেকে দীর্ঘদিন জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা বর্জ্যের কারণে দুর্গন্ধ, নোংরা পরিবেশ ও চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল পথচারী, যাত্রী ও ব্যবসায়ীদের। অবশেষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সেই ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে।
এতে এলাকার পরিবেশ অনেকটাই পরিচ্ছন্ন হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, আগে দুর্গন্ধে চলাচল করা দায় ছিল। এখন সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং চলাচলের উপযোগী হয়েছে।
মাওনা চৌরাস্তা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও ড্রেনে জমে থাকা বর্জ্যের সমস্যায় ভুগছিল। বিভিন্ন সময় এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় প্রশাসন নড়েচড়ে বসে। তবে স্থানীয়রা মনে করছেন, শুধু একবার পরিষ্কার করলেই চলবে না, নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেন পরিষ্কার এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখতে হবে।
Posted ৮:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah