শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছিহা খাতুন এন্ড রেজায়ে রব্বানী হাইয়ার এডুকেশন মেধাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   318 বার পঠিত

মাছিহা খাতুন এন্ড রেজায়ে রব্বানী হাইয়ার এডুকেশন মেধাবৃত্তি প্রদান

প্রতি বছরের ন্যায় এবি শফিক এর অর্থায়নে ও ঢাকা আহছানিয়া মিশন এর তত্ত্বাবধানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে মাছিহা খাতুন এন্ড রেজায়ে রব্বানী হাইয়ার এডুকেশন ফাউন্ডেশন।

আজ ১০ জুন সোমবার দুপুরে নবীনগরে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মেধা বৃত্তি বিতরণ করা হয়।

সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম এর সঞ্চালনায় এবং অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা আহছানিয়া মিশন এর সাবেক পরিচালক শাহনেওয়াজ খান।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা আহছানিয়া মিশন এর উপ-পরিচালক আনসার আলী ফকির, দাতা সদস্য মো. কাইয়ূম সরকার তপন, ফাউন্ডেশনের আহবায়ক মো. বোরহান উদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া।

উল্লেখ্য, মাছিহা খাতুন এন্ড রেজায়ে রব্বানী হাইয়ার এডুকেশন ফাউন্ডেশন দুইজন শিক্ষার্থীর মাঝে ৬০ হাজার টাকার বৃত্তির চেক প্রদান করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীরা হলেন ১০ম শ্রেণির শিক্ষার্থী শিহাব আহমেদ ও তিশা আক্তার।

Facebook Comments Box

Posted ৫:০০ অপরাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া