শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   বুধবার, ২৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় জামান হোসেন (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন। আজ ২৩ জুলাই বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় চলমান সিএনজি ফিলিং স্টেশনের চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামান হোসেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের সিকদার বিল গ্রামের মো. আইয়ুবের ছেলে। দুর্ঘটনার পর সড়কে প্রায় তিন কিলোমিটারে যানজট সৃষ্টি হয়। পরবর্তী হাইওয়ে পুলিশে গাড়ি দু’টি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় চলমান সিএনজি ফিলিং স্টেশনের চট্টগ্রামমুখী অংশে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে আটকা পড়েন চালক। পরবর্তীতে স্থানীয়রা এবং পুলিশ ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিত নিহত ট্রাক চালকের লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১২:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া