শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যতক্ষণ ক্ষমতায় আছি, ততক্ষণ দেশের জন্য ভালো কাজ করে যাব : উপদেষ্টা ফরিদা আখতার

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   শনিবার, ২৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   111 বার পঠিত

যতক্ষণ ক্ষমতায় আছি, ততক্ষণ দেশের জন্য ভালো কাজ করে যাব : উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সব ভালো ভালো কাজ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের হাত দিয়ে করা, সেগুলো এখনো চালু রয়েছে। আবদুল্লাহ আল নোমান ছিলেন অনেক বড় মাপের একজন মানুষ। মন্ত্রণালয়ের সব ভালো ভালো কাজ তার সময়ে করা। তার করা কাজগুলো এখনো চালু রয়েছে। আমি মনে করি, দেশের মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে যেটা প্রয়োজন, সেটা করতে হবে এবং আমি তা করে যাব। যতক্ষণ ক্ষমতায় আছি, ততক্ষণ দেশের জন্য ভালো কাজ করে যাব।

আজ ২৬ জুলাই শনিবার বিকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত সিভাসুর রূপকার, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এ মন্তব্য করেন। সিভাসু অডিটরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান ও মরহুম আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান ও বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, সিভাসুর পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, দৈনিক পূর্বকোণ-এর নগর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, সিভাসুর পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং আবদুল্লাহ আল নোমানের মেয়ে ডা. তাজিন নোমান।

স্মরণসভার শুরুতে ‘সিভাসু এবং আবদুল্লাহ আল নোমান’ এর ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন সিভাসুর ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক।

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

স্মরণ সভায় সাঈদ আল নোমান বলেন, আমি চাই এই বিশ্ববিদ্যালয় (সিভাসু) যেন কোনো রাজনীতির মধ্যে পড়ে না যায়। এ বিশ্ববিদ্যালয় যেন সবকিছুতে নিরপেক্ষ থাকে এবং ভালো গ্র্যাজুয়েট তৈরির চেষ্টা করে। আমার পিতার প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। আবদুল্লাহ আল নোমান ছিলেন একটি প্রতিষ্ঠান। তিনি নিজের জন্য কিছু করে যাননি। জনগণের জন্যই আজীবন কাজ করে গেছেন।

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া