রাঙামাটি প্রতিনিধি: | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 47 বার পঠিত
রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বৃষকেতু চাকমা। আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে আইনজীবীর চেম্বারে যান। পরে সেখান থেকে তাদের আটক করে পুলিশ।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৩টার দিকে হোটেল কসমসের পেছনের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে কোতোয়ালি থানায় দায়ের করা ‘ডেভিল হান্ট’ অভিযানের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
Posted ১:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah