রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীর সানলাইফ ডায়াগনস্টিক হাসপাতালে রামকানাই স্কুলের সকল ব্যাচের মিলনমেলার প্রস্তুতি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

জাহাঙ্গীর সানলাইফ ডায়াগনস্টিক হাসপাতালে রামকানাই স্কুলের সকল ব্যাচের মিলনমেলার প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী রামকানাই স্কুলের সকল সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ জুন শনিবার জাহাঙ্গীর সানলাইফ ডায়াগনস্টিক হাসপাতালে (রামকানাই স্কুলের পাশে) এই আলোচনা সভা হয়। সভায় সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় পূর্ণমিলনী অনুষ্ঠানের তারিখ, স্থান ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাক্তন শিক্ষার্থীরা সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে অনুষ্ঠানটি সুন্দর ও স্মরণীয় হয়ে ওঠে।

রামকানাই স্কুলের সকল ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে পুরনো স্মৃতি রোমন্থন করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পূর্ণমিলনী আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের তারিখ ও বিস্তারিত তথ্য শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

রামকানাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

Facebook Comments Box

Posted ৬:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া