জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 78 বার পঠিত
ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ (শুক্রবার) বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি রাষ্ট্রপতির পদত্যাগ এবং এ-সংক্রান্ত পরবর্তী সাংবিধানিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah