সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিং খুব শিগগিরই কমবে: জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   42 বার পঠিত

লোডশেডিং খুব শিগগিরই কমবে: জাহেদ উর রহমান

ছবি সংগৃহীত

দেশজুড়ে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যেই অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আশার কথা জানান।

জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ সংকটের কারণে তৈরি হওয়া লোডশেডিংয়ের চাপ শহর ও গ্রামাঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। আগে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দেওয়া হতো। এবার সেই নীতি থেকে সরে এসেছে সরকার।

তিনি বলেন, বড় শহরে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি থাকায় বিদ্যুৎ সরবরাহে নীতিগত অগ্রাধিকার থাকে। তবে শুধু শহরে ক্ষমতাবান মানুষের বসবাসের কারণে সেখানে বেশি বিদ্যুৎ দেওয়া হবে—সরকার এমন নীতি নেয়নি। সংকটের সময়ে এর কষ্ট সবাইকে ভাগ করে নিতে হবে।

লোডশেডিং নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে ‘আনইন্টারাপ্টেড বিদ্যুৎ’ সরবরাহের দাবি করা হলেও বাস্তবে কতটা লোডশেডিং হয়েছিল, তার তথ্যও প্রকাশ করা হবে। আগামী সপ্তাহে এ-সংক্রান্ত তথ্য দেওয়া হতে পারে।

বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রে আকস্মিক যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ, সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতা এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদাকে উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় বিদ্যুতের চাহিদাও বেড়েছে। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম ছিল।

সংকট মোকাবিলায় ঢাকার ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করা হচ্ছে। সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় পুনর্বণ্টন করা হচ্ছে বলেও জানান তিনি।

এর ফলে ঢাকার বাইরে শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে। পাশাপাশি গ্রামাঞ্চলে দীর্ঘস্থায়ী ও ঘনঘন লোডশেডিংয়ের চাপও কমছে বলে জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘আমরা একটা সংকটের মধ্যে আছি এবং এ সংকটের কষ্টটা আমাদের সবাইকে কমবেশি নিতে হবে। তবে এই কষ্ট খুব দীর্ঘ সময় থাকবে বলে আমরা মনে করি না। এ সংকট মোকাবিলায় সরকারের যথেষ্ট উদ্যোগ রয়েছে।’

Facebook Comments Box

Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া