শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যা নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   59 বার পঠিত

শীতলক্ষ্যা নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

ববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছে সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশন।

বুধবার বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের শীতলক্ষ্যা নদীতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, মৎস্যপ্রেমী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, “নদী আমাদের অমূল্য প্রাকৃতিক সম্পদ। দেশীয় মাছ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ জলজ পরিবেশ নিশ্চিত করা। এটি শুধু মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি নয়, বরং পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার একটি অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হলে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীর পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।”

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া