রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরের কেওয়া নতুন বাজারে টয়লেটের বর্জ্যে কৃষিজমি নষ্ট, মানববন্ধন এলাকাবাসীর

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

শ্রীপুরের কেওয়া নতুন বাজারে টয়লেটের বর্জ্যে কৃষিজমি নষ্ট, মানববন্ধন এলাকাবাসীর

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার সড়কসংলগ্ন খোলা কৃষিজমিতে টয়লেটের ময়লা-আবর্জনা ও দূষিত পানি নিস্কাশনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১৪ জুন) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কেওয়া নতুন বাজার এলাকার পাশের খোলা কৃষিজমিতে আশপাশের বাড়ি ও স্থাপনা থেকে টয়লেটের বর্জ্য ও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে প্রায় তিন শত বিঘা কৃষিজমি দূষিত হয়ে পড়েছে এবং তাতে চাষাবাদ প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তীব্র দুর্গন্ধ ও বিষাক্ত পানিতে এলাকার পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, এই বর্জ্যের কারণে কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ না নিলে এলাকায় নানা ধরনের রোগ-ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তারা দাবি জানান, অবিলম্বে ওই জমি থেকে বর্জ্য অপসারণ করতে হবে এবং দূষণ রোধে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, আগে এই জমিতে ধান, সবজিসহ বিভিন্ন ফসল ফলানো হতো। এখন সেখানে শুধু বর্জ্যই জমা হচ্ছে। কৃষি জমি রক্ষা ও পরিবেশ দূষণ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার কারও বক্তব্য অবিলম্বে পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানান, তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। দ্রুত সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৬:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া