জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | 61 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সমবায়ীদের মাঝে ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শ্রীপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠান শেষে সমবায়ীদের মাঝে ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah