শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে দেড় কোটি টাকার সড়ক নির্মাণের ২ সপ্তাহ পরই উঠে যাচ্ছে কার্পেটিং

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   135 বার পঠিত

শ্রীপুরে দেড় কোটি টাকার সড়ক নির্মাণের ২ সপ্তাহ পরই উঠে যাচ্ছে কার্পেটিং

গাজীপুরের শ্রীপুরের ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটারের একটি সংযোগ সড়কের নির্মাণকাজ ২সপ্তাহ আগে শেষ হয়েছে। এরই মধ্যে হাত কিংবা পা দিয়ে টানলেই কার্পেটিং উঠে যাচ্ছে। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেও প্রতিকার না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অভিযোগ করেছেন। আজ ২০ জুলাই রবিবার দুপুরের দিকে এ চিত্র দেখা গেছে পৌর এলাকার ১নং ওয়ার্ডের ওয়াদ্দাদিঘী পূর্ব-দক্ষিণ দিক থেকে মন্ডল বাড়ি হয়ে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কের সংযোগ স্থান পর্যন্ত ২কিলোমিটার সড়কের মাঝের অংশে।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটিতে শুরু থেকে নিম্নমানের কাজ হচ্ছিল। বাধা উপেক্ষা করে কাজ অব্যাহত রাখেন ঠিকাদার। তবে, সড়ক নির্মাণে কোনো অনিয়ম হলে তা সংশোধন করবে বলে জানান দায়িত্বে থাকা শ্রীপুর পৌরসভা প্রকৌশলী শাহেদ মজুমদার।

সূত্র জানায়, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি প্যাকেজে ওয়াদ্দা দিঘির পাড় থেকে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের সংযোগ পর্যন্ত ২ কিলোমিটার সড়কসহ আরও ২টি নির্মাণের এক প্যাকেজে পৌরসভা কার্যালয় থেকে দরপত্র আহবান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে ৩ কোটির কিছু বেশী টাকা দিয়ে কাজ পায় শ্রীপুর কেওয়া এলাকার রানা ট্রেডার্স এর স্বত্বাধিকারী এমদাদ হোসেন। শুরু থেকেই ঠিকাদারের বিরুদ্ধে কম উপকরণ ও নিম্নমান সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ ওঠে স্থানীয়দের পক্ষ থেকে।

বেজমেন্টে বালু মিশ্রিত খোয়া দেওয়ার কথা থাকলেও কাদা মাটি মিশ্রিত বালু ব্যবহার করা হয়।

স্থানীয়রা প্রতিবাদ করলেও ঠিকাদার তোয়াক্কা করেনি। কাদার আস্তরণের ওপরই কার্পেটিং শুরু হয়। কার্পেটিংয়ের পুরুত্ব ওয়ার্ক অর্ডারের উল্লেখিত মিলিমিটার হওয়ার কথা থাকলেও তা মানা হয়নি বলে ধারণা স্থানীয়দের। এছাড়াও বিটুমিনও কম দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।

পৌরসভা সূত্র বলছে, ওই রাস্তার কাজ বাবদ এখন পর্যন্ত ১ কোটি ৬০ লাখ টাকা বিল নিয়েছেন রানা এন্টারপ্রাইজ।

রেজমিন জানা যায়, সড়কের কাজ শেষ হওয়ার সাত দিন পরই কার্পেটিং নরম অবস্থায় ছিল। এ সময় ক্ষিপ্ত গ্রামের বাসিন্দারা হাত দিয়ে টান দিলে বেশীরভাগ অংশেই সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। পরে ফেসবুকে পোস্ট দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন করেন।

মন্ডল পাড়া এলাকার বাসিন্দার অভিযোগ, ঠিকাদার সড়কের কাজের শুরু থেকেই দুর্নীতি করেছেন। নিম্নমানের খোয়া, কাদামিশ্রিত বালু, ভেজাল ক্রাশিন ও পোড়া মবিল মিশ্রিত বিটুমিন ব্যবহার হয়েছে সড়কে। পরিমাণেও কম দিয়ে তড়িঘড়ি করে কাজ শেষ করায় হাতের টানেই কার্পেটিং উঠে যাচ্ছে।

নোমান মিয়া নামের একজন সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আপনার ভিডিও করে নিয়ে ঠিকাদার ও পৌরসভা থেকে টাকা নিয়ে নিউজ করেন না। আপনাদের লোকজনকে বলে এগুলো ছেড়ে দিতে।

বৃষ্টিকে দোষারোপের পর রাস্তায় অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার এমদাদ হোসেন বলেন, কার্পেটিং শক্ত হয়েছে। স্থানীয়রা আমার কাছ থেকে ধান্দা ফিটিং দিতে চায়ছিল। আমি দেইনি তাই কার্পেটিং তুলে ফেলেছে। আর বৃষ্টির কারণে কয়েকটি স্থানে কার্পেটিং উঠে গেছে এগুলো আমি ঠিক করে দিবো।

সরেজমিন খোঁজ খবর নিয়ে পৌরসভার প্রকৌশলী শাহেদ মজুমদার বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ। বিষয়টি অবগত হয়ে ইতোমধ্যেই উপজেলা প্রকৌশলীসহ আমরা রাস্তা পরিদর্শন করেছি। কিছু জায়গায় কার্পেটিং উঠে গেছে। বৃষ্টি শেষ হলে এগুলো মেরামত করা হবে। রাস্তা বাবদ ঠিকাদার কতো টাকা বিল নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে আমার জানা নেই। সড়ক নির্মাণে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আনুষ্ঠানিক কথা বলতে রাজি হননি পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান। তবে, রাস্তার বিষয় সম্পর্কে প্রকৌশল বিভাগ কথা বলবে বলে উনার পরামর্শ। উনাদের কাছে বিস্তারিত জানতে পারবেন বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:০৬ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া