রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, একাধিক কারখানায় ভাঙচুর

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   111 বার পঠিত

শ্রীপুরে নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, একাধিক কারখানায় ভাঙচুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় ‘কালার অ্যান্ড কোং’ পোশাক কারখানায় কর্মরত অবস্থায় লিজা আক্তার (৩৬) নামে এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে শ্রমিকরা কাজে যোগ দিলে এ খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন।

নিহত লিজা আক্তার পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলা গ্রামের বিদ্যুৎ মিয়ার স্ত্রী। তিনি শ্রীপুরের আনসার রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পারিবারিক ও কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় গত ১১ জুন থেকে ছুটিতে ছিলেন লিজা। বুধবার (২৪ জুন) তিনি আবার কাজে যোগ দেন। রাত সাড়ে ১২টার দিকে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের কাছে ছুটি চান। কিন্তু কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি। পরে কর্মরত অবস্থায় তিনি মারা যান।

নিহতের সহকর্মী মোসা. রাজিয়ার ভাষ্য, অসুস্থতার কারণে আগে ১৫ দিনের ছুটি কাটিয়েছেন লিজা। ছুটি শেষে গত বুধবার তিনি কাজে যোগ দেন। পরে আবার অসুস্থবোধ করায় আবার ছুটি চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তা দেয়নি।

এদিকে, ওইদিন রাতে মোসা. শোভা নামের আরেক শ্রমিকও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, সকাল আটটায় কাজ শুরু হলেও রাত ১২টা কিংবা কোনো কোনো দিন রাত ২টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হয়। দীর্ঘ কর্মঘণ্টার কারণে শ্রমিকেরা বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়েন। প্রশাসনিক কর্মকর্তা ও সুপারভাইজাররা শ্রমিকদের মানসিক নির্যাতন করেন। কেউ প্রতিবাদ করলে তাঁদের চাকরিচ্যুত বা নানাভাবে হয়রানি করা হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ওই কারখানা ও পার্শ্ববর্তী ট্রিপল অ্যাপারেলস, এমএসসি এবং ব্লু প্ল্যানেট নিটওয়্যার লিমিটেডসহ কয়েকটি কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। ট্রিপল অ্যাপারেলস কারখানার ভেতরে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে আগামী শনিবার এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নারী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে কয়েকটি কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেন। কীভাবে মৃত্যু হয়েছে, সেটিও তদন্ত চলছে। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকরা অতিরিক্ত কর্মঘণ্টা, মানসিক চাপ ও হয়রানির অভিযোগও তুলেছেন।

Facebook Comments Box

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া