রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে প্রেমের সম্পর্কের জেরে ধর্ষণ অভিযোগ, কিশোর আটক

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   82 বার পঠিত

শ্রীপুরে প্রেমের সম্পর্কের জেরে ধর্ষণ অভিযোগ, কিশোর আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই কিশোরীর সঙ্গে একই এলাকার ওই কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কটি এক পর্যায়ে শারীরিক পর্যায়ে পৌঁছায়। এরপর কিশোরী অভিযোগ করে যে, কিশোরটি তাকে ধর্ষণ করেছে।

ঘটনার পর কিশোরী বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে অনশন শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিশোরকে আটক করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ছেলে ও মেয়ে উভয়কেই থানায় আনা হয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী কিশোরী জানিয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তবে ধর্ষণের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সে।

ওসি আরও জানান, এই ঘটনায় ধর্ষণের কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং উভয় পরিবারের সদস্যরা উত্তেজিত অবস্থায় রয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:১৭ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া